Tuesday, 21 January 2020

আমি আর তুই

0


https://janaojana365.blogspot.com/2020/01/blog-post_21.html


অনেক শীত বসন্ত পেড়িয়ে কোন এক বর্ষার রাত,

বাইরে টিপ টুপ টাপ বৃষ্টির আওয়াজের সাথে

ঝিঁঝিঁ পোকার ডাক মিশে এক অদ্ভুত মায়াবী পরিবেশ।

যখন গোটা পৃথিবী ঘুমের রাজ্যে ভ্রমণ করবে এমনকি

পাশে থাকা মানুষটাও নাক ডাকিয়ে ঘোমাবে,

শুধু ঘুম থাকবে না দুটো মানুষের চোখে।

মনে পড়ে যাবে পুরানো দিনের ফেলে আসা সব কথা,

নিজের আজান্তেই হেসে উঠবে তারা পাগলামি গুলোর কথা মনে করে,

মনে পড়ে যাবে কারণ ছাড়াই তকে কেউ একজন ভালবাসতো,

তখন ঠিক ভেবে দেখা হয়নি তার ভালবাসাটা নিয়ে,

তখন তো তাকে নিয়ে ভাবার সময়ই ঠিক ছিল না।

যাই হোক তবে তাদের বন্ধুত্বটা ছিল খাঁটি যাতে কোন

চাওয়া পাওয়া ছিল না, ছিল না কোন উদ্দেশ্য।

একটু জানার ইচ্ছেও হয়তো হবে যে পাগলটা ঠিক

কি করছে এখন, আমায় কি মনে আছে এখনও,

নিশ্চই এতদিনে বিয়ে হয়ে ছেলে মেয়ের বাপ হয়ে গেছে।

উল্টোদিকের জানার ইচ্ছেও ঠিক একই...

তখন যে ভালাবাসা নিয়ে ভাবার সময় ছিল না এখন সেই

ভালবাসার জন্যই হয়তো চিন্তা হবে, হয়তো মনে হবে যদি

তার ভালবাসার ডাকে একটু সারা দিতাম তাহলে হয়তো

ভালো থাকতাম, জীবনটা অন্যরকম হত...  

হটাৎ অজান্তে হাসা হাসিটা বদলে দুজনের চোখের কোনে

জল চলে আসবে, হয়তো মনে হবে একসাতে থকাটা হল না,

একসাথে থাকলে হয়তো ভালোই হত......

সেদিনের ঘুম না আসা মানুষ দুটো হয়তো আর অন্য কেউ নয়

আমি আর তুই-ই হব......
Author Image

About Jana Ojana
Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design

No comments:

Post a Comment

thaks for comment, stay with us